জাতীয়

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রীর বৈঠক

 

ঢাকা, ০৮ অক্টোবর-প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক হয়। বৈঠকে গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। বৈঠকে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং গণপরিবহনে বিদ্যমান বিশৃঙ্খলা দূর করার বিষয়ে বিভিন্ন আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ধাকা্‌

  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম,
  • স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম,
  • সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ,
  • প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার,
  • স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান,
  • ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান,
  • সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং
  • ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ আরও অনেকে।

এস এম/ ০৮ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language