মধ্যপ্রাচ্য

সাউথ পার্সের ফেজ-১১ উন্নয়ন শেষ, দিনে ১ বিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সক্ষমতা ইরানের

দিনে ১ বিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সক্ষমতা ইরানের

তেহরান, ০৩ অক্টোবর-বিশ্বের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র সাউথ পার্সের ফেজ-১১ প্রকল্পের উন্নয়ন কাজ সফলভাবে শেষ করেছে ইরান। এর ফলে প্রকল্পটিতে প্রতিদিন ১ বিলিয়ন ঘনফুট বা প্রায় ২৮ দশমিক ৩ মিলিয়ন ঘনমিটার গ্যাস উৎপাদনের সর্বোচ্চ সক্ষমতা অর্জিত হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি জ্বালানি কোম্পানি টোটাল এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিএনপিসি চুক্তি থেকে সরে যাওয়ার পর বছরের পর বছর প্রকল্পটির কাজ বন্ধ ছিল। পরে দেশীয় প্রকৌশলীদের কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে পুরো উন্নয়ন কাজ শেষ করা হয়।

ইরানি কর্মকর্তাদের মতে, এই মাইলফলক অর্জনের ফলে দেশটির অভ্যন্তরীণ জ্বালানি সংকট কমবে এবং আসন্ন শীত মৌসুমে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

কাতার ও ইরানের মধ্যকার পারস্য উপসাগরের সামুদ্রিক সীমান্তে অবস্থিত হওয়ায় সাউথ পার্স গ্যাসক্ষেত্রের এই ফেজটি ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

এস এম/ ০৩ অক্টোবর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language