জাতীয়

চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ

ট্রেন চলাচল

ঢাকা, ২৩ সেপ্টেম্বর- চলন্ত অবস্থায় মেট্রোরেলের দরজা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। এ কারণে নিরাপত্তার স্বার্থে উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে যান্ত্রিক ত্রুটি ঠিক করার পর আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যায়। এ সময় নিরাপত্তার অংশ হিসেবে তাৎক্ষণিকভাবে সকাল ৭টা ৩৭ মিনিটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে মেট্রোরেলের যান্ত্রিক ত্রুটি ঠিক করে সকাল ৮টা ৩ মিনিটে আবার সার্ভিস চালু করা হয়। এতে ওই রুটে ২৬ মিনিট ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

এস এম/ ২৩ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language