উত্তর আমেরিকা

নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’ বলে গ্রেপ্তারের দাবি মামদানির

মামদানি

অ্যালবানি,২২ সেপ্টেম্বর- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’ হিসেবে উল্লেখ করে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জোহরান মামদানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিউ ইয়র্ক সিটিতে বৈঠকের পর তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জোহরান মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে সম্মান জানানো উচিত এবং আইনি জবাবদিহিতার বাইরে কেউ থাকতে পারেন না। গ্র্যাসি ম্যানশনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বিষয়টি আলোচনায় এসেছিল বলেও উল্লেখ করেন তিনি।

মামদানি বলেন, নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা উচিত। যদিও গত কয়েক মাস ধরেই নেতানিয়াহুকে গ্রেপ্তারের কথা বলে আসছিলেন মামদানি, সম্প্রতি তিনি স্বীকার করেন, এটি বাস্তবায়নের একক ক্ষমতা তার নেই। একই সঙ্গে তিনি নেতানিয়াহুর সফরের বিরুদ্ধে কোনো বিক্ষোভ কর্মসূচিতেও অংশ নেবেন না বলে জানান। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার কথা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর।

এর আগে দ্বিপক্ষীয় বৈঠকে ট্রাম্প ও মামদানি রাজনৈতিক মতপার্থক্য পাশে রেখে অভিবাসন আইন প্রয়োগ এবং এক বিলিয়ন ডলারের আবাসন প্রকল্প নিয়ে আলোচনা করেন।

যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প মামদানির মেয়াদী সূচনার প্রশংসা করে আশাবাদ জানান। অন্যদিকে, শহরের বাসিন্দাদের সুবিধার জন্য প্রেসিডেন্টের সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন মামদানি।

এস এম/ ২২ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language