জাতীয়

ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, ভারতীয় হাইকমিশনারকে আহ্বান মাহদী আমিনের

তেজগাঁওয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে মাহদী আমিনের বৈঠক
১৭ সেপ্টেম্বর তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

ঢাকা, ১৭ সেপ্টেম্বর- ভারতে পলাতক ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালিশালী করার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে টেকসই ও মর্যাদাপূর্ণ উচ্চয়ের মুখপাত্র মাহদী আমিন

বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক উন্নয়ন এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার পবন বাধেও উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধ আরও শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে টেকসই ও মর্যাদাপূর্ণ উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয়পক্ষ একমত হয়।

একই সঙ্গে দুই দেশের মধ্যে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধানের বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটন খাতে সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়। ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে উভয়পক্ষ একমত হয় যে, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে।

এস এম/ ১৭ সেপ্টেম্বর ২০২৬




FAQ

মাহদী আমিন ও দীনেশ ত্রিবেদীর বৈঠক কবে হয়?

১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি হয়।

বৈঠকে দণ্ডপ্রাপ্তদের বিষয়ে কী বলা হয়?

মাহদী আমিন ভারতীয় হাইকমিশনারের কাছে অনুরোধ করেন, ভারতে থাকা বা পলাতক দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা যাতে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে সহযোগিতা করতে।

বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্কের কোন বিষয়গুলো আলোচনায় আসে?

দ্বিপক্ষীয় সম্পর্ক, জনগণের মধ্যে যোগাযোগ, গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা এবং বিদ্যমান চ্যালেঞ্জ সংলাপের মাধ্যমে সমাধানের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

কোন কোন খাতে সহযোগিতা বাড়ানোর কথা হয়েছে?

শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি, পর্যটন, ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং উদ্ভাবনের মতো খাত আলোচনায় এসেছে।

দীনেশ ত্রিবেদী কে?

দীনেশ ত্রিবেদী ২০২৬ সালের জুন থেকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। ২৫ জুন তিনি রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন।

 

Back to top button
🌐 Read in Your Language