মানুষ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই করবে: আইনমন্ত্রী

ঢাকা, ১৭ সেপ্টেম্বর- জনগণ অব স্পিচ নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেন না হয়, সেদিকেও খেয়াল রেখে সাইবার সুরক্ষা আইন সংশোধন যেমন আইন চায়, সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস কনস্টিটিউশন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, ফ্রিডম অব স্পিচ নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেন না হয়, সেদিকেও খেয়াল রেখে সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে।
তিনি বলেন, মানুষ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই আনবে। এর আগে আইনটি নিয়ে গণমাধ্যমের সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়েছে।
মো. আসাদুজ্জামান জানান, নতুন সাইবার সুরক্ষা আইনে অনলাইনে কেউ সাংবাদিকতার নামে যেন অপতথ্য ছড়াতে না পারে, সেই বিষয়টিও বিবেচনায় রাখা হবে।
এস এম/ ১৭ সেপ্টেম্বর ২০২৬







