তারেক রহমানের ইবি সফর ঘিরে ৪২ সদস্যের প্রস্তুতি কমিটি

ঢাকা, ১৭ সেপ্টেম্বর- প্রধানমন্ত্রী তারেক রহমানের ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগমন উপলক্ষে ৪২ সদস্যের একটি প্রস্তুতি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনূর রহমানকে আহ্বায়ক এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমানকে সদস্য সচদেষ্টা, বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক, হলগুলোর প্রভোস্ট, প্রশাসনিক দপ্তরের পরিচালক, বিএনসিসি, রোভার স্কাউট,িব করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। কমিটিতে উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলীসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক, হলগুলোর প্রভোস্ট, প্রশাসনিক দপ্তরের পরিচালক, বিএনসিসি, রোভার স্কাউট, ছাত্র-শিক্ষক ও সাংস্কৃতিক কেন্দ্র এবং আন্তর্জাতিক শিক্ষার্থী বিষয়ক দপ্তরের প্রতিনিধিদের সদস্য রাখা হয়েছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সার্বিক প্রস্তুতি, বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয় এবং অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ কমিটি কাজ করবে। এ বিষয়ে কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে তারা ইতোমধ্যে প্রস্তুতির কাজ শুরু করেছেন।
তিনি আরও জানান, কিছু উপকমিটি গঠন করা হয়েছে এবং কিছু প্রক্রিয়াধীন রয়েছে। এগুলো সম্পন্ন হলে পূর্ণ উদ্যমে প্রস্তুতির কাজ চলতে থাকবে। সব মিলিয়ে সম্পূর্ণ প্রস্তুতি শেষ করে একটি সফল অনুষ্ঠান উপহার দিতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে আগামী মাসে বিশ্ববিদ্যালয়ে আসবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর গুলশানস্থ কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
এস এম/ ১৭ সেপ্টেম্বর ২০২৬
FAQ
প্রধানমন্ত্রী তারেক রহমান কবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাবেন?
প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী মাসে অর্থাৎ অক্টোবর ২০২৬-এ কুষ্টিয়া সফরের অংশ হিসেবে তাঁর ইবি সফরের পরিকল্পনা রয়েছে। তবে নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
কেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী?
নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধনের জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ইবিতে কত সদস্যের প্রস্তুতি কমিটি হয়েছে?
বিশ্ববিদ্যালয় প্রশাসন ৪২ সদস্যের প্রস্তুতি কমিটি গঠন করেছে।
কমিটির আহ্বায়ক কে?
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।
কমিটির সদস্যসচিব কে?
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন।
‘শহীদ আবরার ফাহাদ হল’ কোথায়?
হলটি ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত এবং এটিই প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরে উদ্বোধনের জন্য নির্ধারিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রকাশিত তথ্যে হলটির উদ্বোধনকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার অন্যতম বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে।







