ইউরোপ

যুক্তরাষ্ট্রের সমালোচনা করে পোস্ট, দুঃখ প্রকাশ করল ফ্রান্স

যুক্তরাষ্ট্রের সমালোচনা করে পোস্ট

প্যারিস, ১৫ সেপ্টেম্বর- মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি বার্তার জন্য দুঃখ প্রকাশ করেছে ফ্রান্স। জাতিসংঘে ফ্রান্সের স্থায়ী মিশন বিষয়টি নিশ্চিত করেছে।

সম্প্রতি জাতিসংঘে মানবাধিকারবিষয়ক প্রধান ফলকার টুর্কের মেয়াদ বাড়ানোর বিপক্ষে রাশিয়া ও উত্তর কোরিয়ার মতো কয়েকটি দেশ ভোট দেয়। যুক্তরাষ্ট্রও তাদের সঙ্গে যোগ দেয়। গত জুলাইয়ের শেষ দিকে এ কারণে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফ্রান্সের মিশন একটি। বিভিন্ন সূত্রের মাধ্যমে বার্তা সংস্থা রয়টার্স জানতে পারে, এক্সে দেওয়া ওই বার্তার প্রতিক্রিয়ায় ওয়াশিংটনে ফ্রান্সের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত পরবর্তী প্রার্থীকেজেনেভায় জাতিসংঘের কাছে ফ্রান্সের স্থায়ী মিশন ২৫ জুলাই এক্সে মানবাধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলে প্রকাশ করা সেই বার্তার জন্য দুঃ পোস্ট দিলে ক্ষুব্ধ হয় ওয়াশিংটন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ফ্রান্স বক্তব্য দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা সভা থেকে বেরিয়ে যান। বিভিন্ন সূত্রের মাধ্যমে বার্তা সংস্থা রয়টার্স জানতে পারে, এক্সে দেওয়া ওই বার্তার প্রতিক্রিয়ায় ওয়াশিংটনে ফ্রান্সের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত পরবর্তী প্রার্থীকে আটকে দেওয়ার বিষয়টিও বিবেচনা করেছিল যুক্তরাষ্ট্র সরকার।

এ পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করে দেওয়া এক বিবৃতিতে জাতিসংঘে ফ্রান্সের স্থায়ী মিশন বলেছে, ‘জেনেভায় জাতিসংঘের কাছে ফ্রান্সের স্থায়ী মিশন ২৫ জুলাই এক্সে মানবাধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলে প্রকাশ করা সেই বার্তার জন্য দুঃখ প্রকাশ করছে।’ ওয়েবসাইটে প্রকাশ করা বিবৃতিতে আরও বলা হয়, মতপার্থক্যের বিষয়টি ছিল ‘নির্দিষ্ট একটি ভোটকে কেন্দ্র করে, মানবাধিকার রক্ষার বিষয় নিয়ে নয়।’

এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হয়নি ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘আমরা ফ্রান্সের বিবৃতিটি লক্ষ্য করেছি এবং এর প্রশংসা করছি। অভিন্ন মূল্যবোধ ও স্বার্থ সমুন্নত রাখতে আমরা তাদের সঙ্গে মিলে কাজ করার আশা রাখছি।’

এদিকে ফ্রান্সের দৈনিক ‘ল্য মন্দে’ এক প্রতিবেদনে বলেছে, দুঃখ প্রকাশের ফলে ওয়াশিংটনে ফ্রান্সের মনোনীত পরবর্তী রাষ্ট্রদূত অরেলিয়েঁ লেশেভালিয়ের নিয়োগ অনুমোদনের পথ প্রশস্ত হতে পারে। সেপ্টেম্বরের মধ্যেই তাকে ওয়াশিংটনে পাঠাতে চেয়েছিল ফ্রান্স। কিন্তু ২৫ জুলাই এক্সে ওই পোস্ট দেওয়ার পর থেকে এতদিন তার নিয়োগপ্রক্রিয়া এগোয়নি।

এস এম/ ১৫ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language