হলিউড

ফিলিস্তিনপন্থী অবস্থানের কারণে হলিউডে কাজ পেতে বাধার মুখে পড়ছেন: সুসান সারান্ডন

সুসান সারান্ডন

ওয়াশিংটন, ১০ সেপ্টেম্বর- ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ার কারণে এখনো হলিউডে পেশাগত বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী সুসান সারান্ডন। তার দাবি, প্রভাব সিনেমা ‘দ্য ইকো চেম্বার’-এর প্রচারণায় গিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন ৭৯ বছর বয়সী এই অভিনেত্রী। সারান্ডনের ভাষ্য, ফিলিস্তিনের ইতিহাস এবং ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও আর্থিকশালী কয়েকটি ট্যালেন্ট এজেন্সি এখনো প্রযোজকদের তাকে সিনেমায় না নেওয়ার জন্য অনানুষ্ঠানিকভাবে পরামর্শ দিয়ে আসছে।

ইতালিতে চলমান ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের নতুন সিনেমা ‘দ্য ইকো চেম্বার’-এর প্রচারণায় গিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন ৭৯ বছর বয়সী এই অভিনেত্রী। সারান্ডনের ভাষ্য, ফিলিস্তিনের ইতিহাস এবং ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও আর্থিক সহায়তার বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে মানুষের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। কিন্তু সেই পরিবর্তনের প্রভাব এখনো হলিউডের বড় প্রতিষ্ঠানগুলোর আচরণে দেখা যাচ্ছে না।

তিনি বলেন, ফিলিস্তিনের পক্ষে কিংবা ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের সমালোচনা করে প্রকাশ্যে কথা বলা শিল্পীদের নিয়ে হলিউডের বড় স্টুডিওগুলোর মধ্যে এক ধরনের অনীহা রয়েছে। এর প্রভাব নিজের ক্যারিয়ারেও পড়েছে বলে জানান তিনি। সাম্প্রতিক সময়ে এমন পরিস্থিতির কারণে তার বেশ জন্য পরিচালক আন্দ্রেয়া পাল্লাওরোর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। প্রখ্যাত ইতালীয় নির্মাতা বের্নার্দো বের্তোলুচ্চির শেষ চিত্রনাট্যের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে একজন বয়স্ক গায়িকার চরিত্রে অভিনয় করেছেন সারান্ডন। চলতি ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘দ্য ইকো চেম্বার’ সর্বোচ্চ পুরস্কার ‘গোল্ডেন লায়ন কয়েকটি সিনেমার কাজ হাতছাড়া হয়েছে বলেও দাবি করেন সারান্ডন।

পেশাগত নানা বাধার কথা বললেও বিশ্বের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া সমর্থনে সন্তুষ্ট অভিনেত্রী। ‘দ্য ইকো চেম্বার’-এ অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য পরিচালক আন্দ্রেয়া পাল্লাওরোর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। প্রখ্যাত ইতালীয় নির্মাতা বের্নার্দো বের্তোলুচ্চির শেষ চিত্রনাট্যের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে একজন বয়স্ক গায়িকার চরিত্রে অভিনয় করেছেন সারান্ডন। চলতি ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘দ্য ইকো চেম্বার’ সর্বোচ্চ পুরস্কার ‘গোল্ডেন লায়ন’-এর জন্য প্রতিদ্বন্দ্বিতা করা ২১টি সিনেমার তালিকায় রয়েছে।

ফিলিস্তিন ইস্যুতে সারান্ডনের অবস্থান অবশ্য নতুন নয়। ২০২৩ সালে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর ফিলিস্তিনপন্থী একটি সমাবেশে বক্তব্য দেওয়ার পর তার সঙ্গে দীর্ঘদিনের চুক্তি বাতিল করে হলিউডের শীর্ষ প্রতিভা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইউনাইটেড ট্যালেন্ট এজেন্সি (ইের ওপর চলমান সংঘাত ও আগ্রাসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। উৎসবে প্রদর্শিত কয়েকটি সিনেমায় ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষা এবং তাদের সংগ্রামের বিষয়টি তুলে ধরা হয়েছে। তবে উৎসব প্রাঙ্গণে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন ভেনিস চলচ্চিত্র উৎসবের শৈল্পিক পরিচালক আলবের্তো বারবেরা। তার ব্যাখ্যা, ইতালি সরকার এখনো ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকউটিএ)। এরপর থেকেই ফিলিস্তিনের পক্ষে তার প্রকাশ্য অবস্থান এবং এর কারণে হলিউডে তার পেশাগত অবস্থানের ওপর কী প্রভাব পড়েছে, তা নিয়ে আলোচনা রয়েছে।

এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবেও ফিলিস্তিনের ওপর চলমান সংঘাত ও আগ্রাসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। উৎসবে প্রদর্শিত কয়েকটি সিনেমায় ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষা এবং তাদের সংগ্রামের বিষয়টি তুলে ধরা হয়েছে। তবে উৎসব প্রাঙ্গণে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন ভেনিস চলচ্চিত্র উৎসবের শৈল্পিক পরিচালক আলবের্তো বারবেরা। তার ব্যাখ্যা, ইতালি সরকার এখনো ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। ফলে উৎসবের আনুষ্ঠানিক পরিসরে ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করা সম্ভব হয়নি।

এস এম/ ১০ সেপ্টেম্বর ২০২৬

Back to top button