দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত

ঢাকা, ৩ সেপ্টেম্বর – দেশের বাজারে টানা তিন দফা কমার পর আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে স্বর্ণের এই নতুন দর কার্যকর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে যে সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্য তালিকা অনুযায়ী এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা।
বুধবার এর দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন থেকে ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকায় বিক্রি হবে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের দামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৯৫৭ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করেছে বাজুস।
এস এম/ ৩ সেপ্টেম্বর ২০২৬
FAQ
১. ৩ সেপ্টেম্বর ২০২৬ ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ সেপ্টেম্বর থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা নির্ধারণ করেছে বাজুস।
২. ২২ ক্যারেট স্বর্ণের দাম কত বেড়েছে?
আগের দিনের তুলনায় প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বেড়েছে।
৩. ২১ ক্যারেট স্বর্ণের নতুন দাম কত?
২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা।
৪. ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত?
১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা।
৫. ২২ ক্যারেট রুপার দাম কত?
২২ ক্যারেটের এক ভরি রুপার নতুন দাম ৫ হাজার ১৩২ টাকা।







