জাতীয়

আগস্টের ২৯ দিনে ২৬৬ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

ঢাকা, ৩০ আগস্ট – চলতি আগস্ট মাসের প্রথম ২৯ দিনে দেশে ২৬৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে স্থানীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩২ হাজার ৮২৮ কোটি ৭০ লাখ টাকা।

রবিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছর রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের প্রবৃদ্ধি লক্ষ করা গেছে।

গত বছরের ১ থেকে ২৯ আগস্ট পর্যন্ত সময়ে দেশে ২১৮ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল। সেই হিসেবে এক বছরের ব্যবধানে এবার রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২২ দশমিক ৩০ শতাংশ বা ৪৮ কোটি ৭০ লাখ ডলার। প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এস এম/ ৩০ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language