জাতীয়

গুমের সঙ্গে জড়িত ক্ষমতাশালীদের বিচারের আওতায় আনা হবে: আইনমন্ত্রী

ঢাকা, ৩০ আগস্ট – গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যতই প্রভাবশালী বা ক্ষমতাশালী হোন না কেন, তাদের বিচারের মুখোমুখি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বিগত ছয় মাসে দেশে গুমের কোনো ঘটনা ঘটেনি। রবিবার দুপুরে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইনমন্ত্রী তার বক্তব্যে বলেন, সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে গুমের মতো ঘটনার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের কঠোর আইনের আওতায় আনা হবে এবং সেই লক্ষ্যেই কাজ চলছে। বিচার প্রক্রিয়া কিছুটা ধীরগতিতে চললেও তা অনেক দূর এগিয়েছে।

ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যেই আইনি পদক্ষেপগুলো সতর্কতার সাথে নেওয়া হচ্ছে। ভুক্তভোগী পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার চায় না ভবিষ্যতে আর কোনো মানুষ গুমের শিকার হোক।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বক্তব্য রাখেন। এছাড়া গুম থেকে ফিরে আসা ব্যক্তি ও নিখোঁজদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে নিজেদের অভিজ্ঞতা ও প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এস এম/ ৩০ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language