জাতীয়

আগামী নভেম্বরে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ২৮ আগস্ট – আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ ৩১) যোগ দিতে তুরস্ক সফর করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় আয়োজিত ওআইসির ২৩তম কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করে দুই পক্ষই বাণিজ্য, বিনিয়োগ এবং কূটনীতির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরও বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেছে।

আলোচনা সভায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করার ওপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তুর্কি উপ পররাষ্ট্রমন্ত্রীকে জানান যে আসন্ন কপ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমেই প্রধানমন্ত্রীর এই তুরস্ক সফর অনুষ্ঠিত হবে।

এনএন/ ২৮ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language