জাতীয়

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

ঢাকা, ২৩ আগস্ট – বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রবিবার সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রয়াত নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মী ছাড়াও জহির উদ্দিন স্বপনের নির্বাচনী এলাকা গৌরনদী এবং আগৈলঝাড়া উপজেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন। এছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও এসময় উপস্থিত ছিলেন।

এস এম/ ২৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language