জাতীয়

মন্ত্রিসভায় আরও চার সদস্য যুক্ত হচ্ছেন, আজ রাতে শপথ

ঢাকা, ২১ আগস্ট – মন্ত্রিসভায় নতুন করে চারজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী যুক্ত হতে যাচ্ছেন। আজ শুক্রবার রাতে বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠান আয়োজিত হতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে। নতুন সদস্যদের যাতায়াতের জন্য ইতোমধ্যে ছয়টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

সম্ভাব্য নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে ড. আবদুল মঈন খান এবং আন্দালিব রহমান পার্থের নাম শোনা যাচ্ছে।

এর আগে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির শপথ গ্রহণ শেষে তিনি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠন করে। বর্তমানে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৫০ জন। নতুন চার সদস্য যুক্ত হলে মন্ত্রিসভার পরিধি আরও বাড়বে।

এনএন/ ২১ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language