জাতীয়

দেশে পিক আওয়ারে ৫২৯ মেগাওয়াট লোডশেডিং, ময়মনসিংহে সংকট বেশি

ঢাকা, ২০ আগস্ট – দেশে বিদ্যুতের পিক আওয়ারে ৫২৯ মেগাওয়াট লোডশেডিং রেকর্ড করা হয়েছে। ১৯ আগস্ট বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পিজিসিবি থেকে পাওয়া তথ্য অনুযায়ী সারা দেশে মোট ১৬ হাজার ২১১ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা ছিল। বিপুল পরিমাণ এই চাহিদার একটি বড় অংশ মেটানো সম্ভব হলেও ঘাটতি থাকায় কিছু এলাকায় লোডশেডিং করতে হয়েছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এই তথ্য নিশ্চিত করেছে।

জোনভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায় ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুতের ঘাটতি ছিল সবচেয়ে বেশি। সেখানে ১ হাজার ৪২১ মেগাওয়াট চাহিদার বিপরীতে ২৫৬ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। ঢাকা অঞ্চলে ৬ হাজার ১৮৪ মেগাওয়াট চাহিদার বিপরীতে ১৫৪ মেগাওয়াট লোডশেডিং রেকর্ড করা হয়েছে।

এছাড়া কুমিল্লায় ৫০ মেগাওয়াট খুলনায় ৪৯ মেগাওয়াট এবং রাজশাহীতে ২০ মেগাওয়াট লোডশেডিং হয়েছে।

তবে দেশের কিছু অঞ্চলে লোডশেডিংয়ের চিত্র ভিন্ন ছিল। চট্টগ্রাম সিলেট বরিশাল ও রংপুর জোনে পিক আওয়ারে কোনো লোডশেডিংয়ের প্রয়োজন হয়নি। এসব এলাকায় চাহিদা অনুযায়ী শতভাগ বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে।

এনএন/ ২০ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language