হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

তেহরান, ১৪ আগস্ট – হরমুজ প্রণালি অতিক্রম করার সময় একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের নৌ বাণিজ্য বিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানায় যে, গত বৃহস্পতিবার ১৩ আগস্ট এই হামলা চালানো হয়।
ড্রোন হামলায় জাহাজটির সামান্য ক্ষতি হলেও এর সকল কর্মী সম্পূর্ণ নিরাপদ ও অক্ষত রয়েছেন। এছাড়া এই ঘটনায় পরিবেশগত কোনো বিপর্যয়ের খবরও পাওয়া যায়নি। উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বর্তমানে ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।
যেখানে স্বাভাবিক সময়ে প্রতিদিন ১৩০ থেকে ১৪০টি জাহাজ এই পথ ব্যবহার করত, সেখানে এখন হাতেগোনা কয়েকটি জাহাজ ঝুঁকি নিয়ে চলাচল করছে। ইরান এই জলপথটি তাদের নিয়ন্ত্রণে রাখার দাবি করে আসছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে অবরোধ জোরদার করেছে এবং সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের একটি ট্যাংকারেও হামলার ঘটনা ঘটেছিল।
এস এম/ ১৪ আগস্ট ২০২৬









