দক্ষিণ এশিয়া

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: গণতন্ত্র ও রাজপথের বিজয় বললেন সোনম ওয়াংচুক

নয়া দিল্লি, ২৫ জুলাই – ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন বিশিষ্ট জলবায়ু ও শিক্ষা অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুক। একে গণতন্ত্র ও রাজপথের আন্দোলনের প্রত্যক্ষ বিজয় হিসেবে অভিহিত করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই ঘটনাকে শান্তি, ধৈর্য ও অধ্যবসায়ের জয় বলে উল্লেখ করেন। হাসপাতালের বিছানা থেকে বিজয়ের প্রতীক ভি চিহ্ন দেখিয়ে তিনি দেশের তরুণ প্রজন্ম এবং আন্দোলনকারীদের অভিনন্দন জানান। ভয় কাটিয়ে আন্দোলনে অংশ নেওয়া সাধারণ মানুষের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গত ২৮ জুন ভারতের শিক্ষাব্যবস্থার সংস্কার ও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচুক। সরকারের পক্ষ থেকে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আলোচনা, শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাসের পর তিনি ২৬ দিনের অনশন ভঙ্গ করেন।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এখন শিক্ষা সংস্কারের পথে দেশ এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এর আগে নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের নৈতিক দায় নিয়ে পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান।

তিনি জানান, পরীক্ষা মাফিয়ার কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হতে দেওয়া হবে না। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর আন্দোলনকারীরা উল্লাস প্রকাশ করেন। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ এই জয়কে প্রকৃত গণতন্ত্রের ফসল হিসেবে বর্ণনা করেন।

এস এম/ ২৫ জুলাই ২০২৬


Back to top button