এশিয়া

মালয়েশিয়ায় টিকা দেওয়া কর্মসূচি শুরু, প্রথম টিকা নেন প্রধানমন্ত্রী

মোস্তফা ইমরান রাজু

কুয়ালালামপুর, ২৪ ফেব্রুয়ারি – মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনকে টিকা দেওয়ার মধ্যদিয়ে দেশটিতে টিকা দেওয়ার কার্যক্রম যাত্রা শুরু করলো।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পুত্রজায়ায় হেলথ সেন্টারে তিনি ফাইজারের টিকা নেন।

এ কার্যক্রমের উদ্বোধন করতে স্থানীয় সময় দুপুর ২.২৫ মিনিটে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করে তাকে করোনার টিকা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর পর টিকা নেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি হিশাম আব্দুল্লাহ।

আরও পড়ুন : মিয়ানমারের রাষ্ট্রীয় টিভির পেজও বন্ধ করল ফেসবুক

প্রথম ধাপের টিকা দেওয়ার পর প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করা হবে এবং পরবর্তি ধাপের টিকা দেওয়া হবে বলে জানানো হয়।

ফাইজার বায়োটেক এর এ ভ্যাকসিনের প্রথম চালান দুই দিন আগে মালয়েশিয়ায় এসে পৌঁছায়।

দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী খাইরি জামালউদ্দিন বলেন, প্রথম ধাপে আসা ৩ লাখ ১২ হাজার ৩৯০ ডোজ টিকার বেশিরভাগই সম্মুখ যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে, যাদের বেশিরভাগই স্বাস্থ্য খাতে কাজ করছে।

এপ্রিল থেকে আগস্টে পাওয়া দ্বীতিয় ধাপের টিকা ৬৫ বছরের ওপর বয়স্কদের এবং অধিক ঝুঁকিতে কিংবা প্রতিবন্ধিদের মাঝে দেওয়া হবে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৪ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language