বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর, বর্তমানে ৩৬.৫৮ বিলিয়ন ডলার

ঢাকা, ১৩ জুলাই – দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী গত ১২ জুলাই পর্যন্ত দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬.৫৮ বিলিয়ন মার্কিন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রবিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ বিপিএম ৬ পদ্ধতি অনুযায়ী হিসাব করলে বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১.৯৪ বিলিয়ন মার্কিন ডলার। এর আগে গত ৭ জুলাই দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৬.৫২ বিলিয়ন ডলার এবং বিপিএম ৬ পদ্ধতিতে এর পরিমাণ ছিল ৩১.৮৭ বিলিয়ন ডলার।
মাত্র পাঁচ দিনের ব্যবধানে গ্রস রিজার্ভ প্রায় ৬২ মিলিয়ন ডলার এবং বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভ প্রায় ৭২ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে যে বিপিএম ৬ পদ্ধতিতে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় ও অন্যান্য নির্ধারিত দায় বাদ দিয়ে প্রকৃত ব্যবহারযোগ্য রিজার্ভের হিসাব করা হয়। এর ফলে গ্রস রিজার্ভের তুলনায় বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ কিছুটা কম দেখা যায়।
এস এম/ ১৩ জুলাই ২০২৬









