জাতীয়

আগামী পাঁচ দিন অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

ঢাকা, ১৩ জুলাই – মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে দেশজুড়ে শুরু হওয়া অতিভারী বৃষ্টির প্রবণতা আরও অন্তত পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে সোমবার এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন যে মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত পূর্বাভাস অনুযায়ী রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী কয়েক দিনের পূর্বাভাসে বলা হয়েছে যে বুধবার ও বৃহস্পতিবারও বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকবে।

বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পেতে পারে। শুক্রবার নাগাদ ঢাকা ও সিলেটসহ দেশের অধিকাংশ বিভাগে মাঝারি থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই সময়ে দেশের কোথাও কোথাও দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস বৃদ্ধি পেতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস।

এস এম/ ১৩ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language