শিক্ষা
সরকারি কলেজ শিক্ষক ও কর্মচারীদের কর্মস্থলে সময়মতো উপস্থিতির নির্দেশ

ঢাকা, ১৩ জুলাই – দেশের সকল সরকারি কলেজে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে নিয়মিত ও যথাসময়ে উপস্থিত থাকার কঠোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাউশির কলেজ শাখা থেকে জারি করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কলেজগুলোতে দায়িত্বরত সকল পর্যায়ের জনবলকে নিয়মিতভাবে কর্মস্থলে উপস্থিত থেকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
এই আদেশের অনুলিপি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাউশির সকল আঞ্চলিক কার্যালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
এছাড়া মাউশির আঞ্চলিক কার্যালয়গুলোকে তাদের আওতাধীন কলেজগুলোতে এই নির্দেশনার যথাযথ প্রতিপালন ও তদারকি নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এস এম/ ১৩ জুলাই ২০২৬









