বগুড়া সদরের সাবগ্রামে ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন

বগুড়া, ১১ জুলাই – বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার রাতে সদর উপজেলার চকধোনাই গ্রামে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়টি উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল।
উদ্বোধনী অনুষ্ঠানে মাফতুন আহম্মেদ খান রুবেল বলেন, তৃণমূল পর্যায়ে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে বিএনপির কার্যালয় স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি জানান, পর্যায়ক্রমে সকল এলাকায় এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম, সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সালেহ নয়ন এবং ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার।
এছাড়াও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল কবির সাজু, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, আতাউর রহমান মিঠুসহ ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এস এম/ ১১ জুলাই ২০২৬









