ঢামেকের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ১১ জুলাই – ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল সোয়া ১০টায় তিনি কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সফর চলাকালীন প্রধানমন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরের ২০ হোস্টেল প্রকল্পের অধীনে দুটি নতুন ছাত্রী হোস্টেল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর এই বিশেষ আগমনকে ঘিরে পুরো ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানস্থল ও আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এস এম/ ১১ জুলাই ২০২৬









