কুমিল্লা

কুমিল্লা ও সিলেটে নতুন জেলা প্রশাসক নিয়োগ

কুমিল্লা, ২৮ জুন – কুমিল্লা ও সিলেটে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপ সচিব রোজী আকতারকে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে গত ২১ জুন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছিল। আলোচিত ওই কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপ সচিব পদে সংযুক্ত করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায় যে প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতেই এই রদবদল করা হয়েছে।

এস এম/ ২৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language