ক্রিকেট

মিরপুরের গরমে নাজেহাল লিটন দাস, পেশিতে টান নিয়ে ছাড়লেন মাঠ

ঢাকা, ১৪ জুন – মিরপুরের প্রচণ্ড গরমে চরম অস্বস্তিতে পড়েছেন জাতীয় দলের ওপেনার লিটন দাস। বিশেষ করে স্টেডিয়ামের উচ্চ আর্দ্রতা তাকে বারবার ক্লান্ত করে তুলেছে।

অস্বস্তি থেকে মুক্তি পেতে লিটন কয়েকবার ভেজা তোয়ালে দিয়ে শরীর মুছেছেন এবং ঘাড়ে ভেজা রুমালও ব্যবহার করেছেন।

তবে এসব প্রচেষ্টাতেও শেষ পর্যন্ত স্বস্তি মেলেনি। উল্টো পায়ের পেশিতে টান পড়ায় তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।

প্রতিকূল আবহাওয়ায় লিটনের এমন শারীরিক অবস্থা ক্রিকেট ভক্তদের মাঝে উদ্বেগের সৃষ্টি করেছে।

এস এম/ ১৪ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language