সিরাজগঞ্জ

হারিয়ে গেছে সিরাজগঞ্জ এক্সপ্রেসের চাবি, ট্রেন চলাচল বন্ধ

সিরাজগঞ্জ, ২২ ফেব্রুয়ারি – ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেসের চাবি হারিয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ সোমবার সকালে চাবি হারিয়ে যাওয়ায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জ বাজার স্টেশনে আটকা পড়ে।এতে বিপাকে পড়েছেন এ ট্রেনটিসহ অন্য যাত্রীরাও।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজ সোমবারও সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে সকাল ৬টায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই জানা যায় ট্রেনটির চাবি হারিয়ে গেছে। সকাল ছয়টায় ট্রেন বন্ধ হয়ে চরম বিপাকে পড়েন ঢাকাগামী অসংখ্য যাত্রী।

আরও পড়ুন : ‘জবাই-জবাই’ খেলতে গিয়ে শিশুর হাতে শিশু খুন

সিরাজগঞ্জ রায়পুর স্টেশনের স্টেশন মাস্টার গোলাম হোসেন জানান, ট্রেনের রিভালস হ্যান্ডেল (চাবি) হারিয়ে যাওয়ার কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অন্য একটি ইঞ্জিনের সাহায্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জামতৈলে নেওয়া হচ্ছে। সেখান থেকে বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে চাবি নিয়ে তারপর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ২২ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language