দক্ষিণ আমেরিকা

কারাকাসের আকাশে মার্কিন সামরিক মহড়া, ভেনেজুয়েলায় জনমনে উদ্বেগ

কারাকাস, ২৪ মে – ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের আকাশে আকস্মিক সামরিক মহড়া পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এই মহড়ায় দুটি এমভি-২২বি অসপ্রে আকাশযানসহ অত্যাধুনিক বিভিন্ন সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই মহড়ার বিষয়ে তাদের পূর্বানুমতি ছিল। সরকারের দাবি অনুযায়ী চিকিৎসা সংক্রান্ত জরুরি পরিস্থিতি এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার প্রস্তুতির অংশ হিসেবেই এই বিশেষ সামরিক অনুশীলন পরিচালিত হয়েছে।

তবে রাজধানীর সাধারণ বাসিন্দাদের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয়রা জানান যে শহরের আকাশে বিদেশি সামরিক উড়োজাহাজের অস্বাভাবিক উপস্থিতি দেখে তারা শঙ্কিত হয়ে পড়েন। অনেক বাসিন্দা একে ভিন্ন কোনো রাজনৈতিক সংকেত হিসেবে দেখছেন।

সরকারি সূত্রগুলো আরও জানিয়েছে যে মহড়ার সময় রাজধানীর নিকটবর্তী এলাকাগুলোতেও মার্কিন সামরিক বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এসব কার্যক্রম মূলত আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখার একটি অংশ মাত্র।

এই ঘটনার ফলে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যকার দীর্ঘদিনের বৈরি এবং টানাপোড়েনপূর্ণ রাজনৈতিক সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। দুই দেশের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সামরিক মহড়াকে ঘিরে বিভিন্ন মহলে নানামুখী বিশ্লেষণ চলছে।

এস এম/ ২৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language