জাতীয়

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, অষ্টম অবস্থানে ঢাকা

ঢাকা, ২৪ মে – বিশ্বের দূষিত শহরের তালিকায় ভারতের রাজধানী দিল্লি আজ শীর্ষ অবস্থানে রয়েছে। অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে অষ্টম স্থানে।

রোববার সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের প্রকাশিত সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী বায়ুর মান স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তা ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বলে অভিহিত করা হয়।

আইকিউএয়ারের তথ্যমতে দিল্লির দূষণ স্কোর ১৯২ যা নির্দেশ করে সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর। একই সময়ে ঢাকার দূষণ স্কোর ১১১ হওয়ার অর্থ হলো এখানকার বাতাস সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর।

গত তিন দিন ধরে ঢাকার বায়ুর মান প্রায় একই অবস্থায় রয়েছে। তবে আসন্ন ঈদের ছুটিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা এবং রাজধানীতে যানবাহনের চলাচল কমে যাওয়ার কারণে আগামী দিনগুলোতে বায়ুর মানের কিছুটা উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে।

এনএন/ ২৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language