জাতীয়

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, বায়ুদূষণে বিশ্বে নবম স্থানে রাজধানী

ঢাকা, ২৩ মে – বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান আজ নবম স্থানে রয়েছে। অন্যদিকে তালিকার শীর্ষে উঠে এসেছে কঙ্গোর কিনশাসা।

শনিবার ২৩ মে সকাল ৮টা ২৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের বা আইকিউএয়ার সূচক থেকে এই তথ্য জানা গেছে।

সংস্থাটির মানদণ্ড অনুযায়ী বায়ুর মান স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তাকে ভালো বলে গণ্য করা হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১ এর বেশি স্কোর হলে তা দুর্যোগপূর্ণ পরিস্থিতি হিসেবে ধরা হয়।

আইকিউএয়ারের তথ্যানুযায়ী ঢাকার বর্তমান দূষণ স্কোর ১১৯। এর মানে হলো এখানকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিশেষ করে যাদের ফুসফুসজনিত রোগ বা অ্যাজমার সমস্যা রয়েছে তাদের জন্য।

এর আগে শুক্রবারও ঢাকার বায়ুদূষণের অবস্থা একই ছিল।

তালিকার শীর্ষে থাকা কিনশাসার দূষণ স্কোর বর্তমানে ১৯৮ যা অস্বাস্থ্যকর পর্যায়ের অন্তর্ভুক্ত। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

এনএন/ ২৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language