জাতীয়

কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করল সরকার

ঢাকা, ১৩ মে – আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। বুধবার সচিবালয়ে আয়োজিত এক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই নতুন দামের বিষয়ে বিস্তারিত জানান। এবারের নির্ধারিত মূল্য অনুযায়ী ঢাকায় প্রতি বর্গফুট গরুর কাঁচা চামড়ার দাম ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর পাশাপাশি ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর কাঁচা চামড়ার দাম রাখা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা। অন্যদিকে সারাদেশে খাসির কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। বকরির চামড়ার ক্ষেত্রে সারাদেশে প্রতি বর্গফুটের দাম নির্ধারণ করা হয়েছে ২২ থেকে ২৫ টাকা।

সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী আরও জানান যে,

  • কোরবানির চামড়া যাতে নষ্ট না হয় সেজন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
  • সরকারি অর্থায়নে সারাদেশে বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে।
  • লবণ কেনার জন্য ইতিমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
  • বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের বা বিসিকের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে এই লবণ পৌঁছে দেওয়া হবে।
  • চামড়া সংরক্ষণে সংশ্লিষ্ট সকলকে এই লবণ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

এস এম/ ১৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language