মধ্যপ্রাচ্য

ইরানের তেলের ট্যাংকার জব্দ করল মার্কিন নৌবাহিনী

তেহরান, ২৮ এপ্রিল – হরমুজ প্রণালি ও ইরানের বিভিন্ন বন্দরে যুক্তরাষ্ট্রের চলমান অবরোধের অংশ হিসেবে ইরানের পতাকাবাহী একটি তেলের ট্যাংকার জব্দ করেছে মার্কিন নৌবাহিনী।

মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাদের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস রাফায়েল পেরাল্টা এক বিশেষ অভিযান চালিয়ে এম/টি স্ট্রিম নামের ট্যাংকারটির গতিপথ রোধ করে এবং তা নিয়ন্ত্রণে নেয়।

সেন্ট্রাল কমান্ডের দাবি অনুযায়ী, জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের একটি বন্দরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল।

জাহাজ চলাচলের তথ্য সরবরাহকারী বৈশ্বিক প্রতিষ্ঠান মেরিন ট্রাফিক জানিয়েছে, জব্দ করার আগে জাহাজটিকে সর্বশেষ মালাক্কা প্রণালিতে অবস্থান করতে দেখা গিয়েছিল।

এর আগেও ইরান সংশ্লিষ্ট তেলের ট্যাংকার মাঝসমুদ্রে আটকে দেওয়ার ঘটনাকে জলদস্যুতা ও সশস্ত্র ডাকাতি হিসেবে অভিহিত করেছিল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ওয়াশিংটনের সাম্প্রতিক এই পদক্ষেপের বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এনএন/ ২৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language