আইন-আদালত

মানহানি মামলা: হাইকোর্টে আগাম জামিন চাইলেন মুফতি আমির হামজা

ঢাকা, ২৭ এপ্রিল – মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রেক্ষিতে হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন কুষ্টিয়া ৩ আসনের মুফতি আমির হামজা।

সোমবার উচ্চ আদালতের সংশ্লিষ্ট শাখায় এই জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৬ মার্চ মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য প্রদান করেছিলেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অভিযোগ উঠেছে, কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার পূর্বে ওই বক্তব্য নিয়ে মানহানিকর মন্তব্য করেন আমির হামজা। এই ঘটনার প্রেক্ষিতে গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলাটি আমলে নিয়ে আদালত ওই দিনই আমির হামজাকে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার সমন জারি করেন। তবে নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এই অবস্থায় গ্রেফতার এড়াতে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন।

এনএন/ ২৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language