জাতীয়

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

ঢাকা, ২৬ এপ্রিল – দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে একজনের নিশ্চিত মৃত্যু হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে আরও সাতজন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে রবিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ২১৬ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৩ জন হামে আক্রান্ত হয়েছেন এবং সন্দেহজনক রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৪২১ জন।

পরিসংখ্যান অনুযায়ী ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৪ হাজার ৬০৩ জন। এছাড়া ৩২ হাজার ২৮ জন সন্দেহজনক রোগীর তথ্য পাওয়া গেছে। এই সময়ের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন ২১ হাজার ৪৩৪ জন রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৭ হাজার ৯৫৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সারাদেশে হামের বিস্তার রোধে এবং সচেতনতা বৃদ্ধিতে কার্যক্রম অব্যাহত রেখেছে। আক্রান্তদের সঠিক চিকিৎসা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এনএন/ ২৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language