মধ্যপ্রাচ্য
কুয়েতে মুবারক আল-কাবীর হাসপাতাল পরিদর্শন করলেন বাংলাদেশি রাষ্ট্রদূত

কুয়েত সিটি, ২৬ এপ্রিল – কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন দেশটির মুবারক আল-কাবীর হাসপাতাল পরিদর্শন করেছেন। গত ২৩ এপ্রিল স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি এই হাসপাতাল পরিদর্শনে যান।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত সেখানে চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সাথে দেখা করেন এবং তাদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।
তিনি প্রবাসীদের উন্নত সেবা প্রদানের বিষয়ে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রবাসীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে। রাষ্ট্রদূতের এই সফরের সময় দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস এম/ ২৬ এপ্রিল ২০২৬





