সিলেট

সিলেটে চার দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কবার্তা জারি

সিলেট, ২৪ এপ্রিল – সিলেট বিভাগে টানা চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার বিকেলে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি এবং ১৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দেশের উত্তরাঞ্চল ও এর পার্শ্ববর্তী এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সিলেট ও আশেপাশের অঞ্চলে স্বল্প সময়ের ব্যবধানে প্রচুর বৃষ্টিপাত হতে পারে।

এমন ভারী বর্ষণের ফলে সিলেট মহানগরের নিচু এলাকাগুলোতে সাময়িকভাবে জলাবদ্ধতা দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে। আবহাওয়া অফিস পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

এনএন/ ২৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language