জাতীয়

দেশের বিভিন্ন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস ও সতর্কতা

ঢাকা, ১৭ এপ্রিল – দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে দেশের বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। বুধবার বিকেলে এই পূর্বাভাস প্রদান করা হয়।

অধিদপ্তরের তথ্যমতে ১৭ এপ্রিল দিবাগত রাতে বগুড়া, পাবনা, ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

এনএন/ ১৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language