উত্তর আমেরিকা

পোপ চতুর্দশ লিওর পররাষ্ট্রনীতির কড়া সমালোচনা করলেন ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ১৩ এপ্রিল – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোপ চতুর্দশ লিওর তীব্র সমালোচনা করেছেন। রবিবার রাতে দেওয়া এক বক্তব্যে তিনি ইরান যুদ্ধ প্রসঙ্গে পোপের অবস্থানের কড়া নিন্দা জানান। ট্রাম্প উল্লেখ করেন যে, পোপ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অত্যন্ত দুর্বল। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা এমন কোনো পোপকে সমর্থন করেন না যিনি পারমাণবিক অস্ত্র রাখাকে সমর্থনযোগ্য মনে করেন।

তিনি আরও অভিযোগ করেন, পোপ এমন একজন ব্যক্তি যিনি বুঝতে পারেন না যে, যেসব দেশ পারমাণবিক অস্ত্র অর্জন করে পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চায়, তাদের সাথে কোনো ধরনের আপস বা তামাশা করা উচিত নয়। আলোচনার একপর্যায়ে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন যে তিনি পোপ লিওর ভক্ত নন।

উল্লেখ্য, প্রথম আমেরিকান পোপ লিও সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বেশ সোচ্চার ভূমিকা পালন করছেন। গত সপ্তাহে তিনি ট্রাম্পের দেওয়া কঠোর বক্তব্য এবং ইরানের জনগণের বিরুদ্ধে তার প্রকাশ্য হুমকিকে প্রকৃতপক্ষে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছিলেন।

এস এম/ ১৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language