সংগীত

আশা ভোঁসলের প্রয়াণ: বিপুল সম্পত্তির উত্তরাধিকারী কে হচ্ছেন?

মুম্বাই, ১২ এপ্রিল – ভারতীয় সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র আশা ভোঁসলের প্রয়াণে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। তার বর্ণাঢ্য জীবনে যেমন রয়েছে সাফল্যের ঝলক, তেমনি রয়েছে বিশাল আর্থিক উত্থানের বিস্ময়কর গল্প। গানের পাশাপাশি ব্যবসা এবং সম্পত্তির দিক থেকেও তিনি ছিলেন দারুণ সফল। বিভিন্ন তথ্যমতে, তার মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ১০০ কোটি রুপি, যা তাকে ভারতের অন্যতম ধনী গায়িকাদের তালিকায় স্থান দিয়েছে। তার আয়ের একটি বড় অংশ এসেছে সংগীতজীবনের পাশাপাশি রেস্তোরাঁ ব্যবসা থেকে।

মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে ভারতীয় খাবারের প্রিমিয়াম রেস্তোরাঁ রয়েছে তার। এছাড়াও মুম্বাই ও পুনেতে একাধিক মূল্যবান স্থাবর সম্পত্তি রয়েছে। এর মধ্যে মুম্বাইয়ের পেডার রোডের প্রভু কুঞ্জ অ্যাপার্টমেন্ট অন্যতম। বর্তমানে তার একমাত্র জীবিত সন্তান মেজ ছেলে আনন্দ ভোঁসলে মায়ের শেষ সময় পর্যন্ত পাশে ছিলেন। ভারতীয় গণমাধ্যমের দাবি, উত্তরাধিকার সূত্রে আনন্দই আশা ভোঁসলের এই বিপুল সম্পত্তির মালিক হবেন।

ক্যারিয়ারের শুরুতে কম পারিশ্রমিকে গাইলেও পরে রোমান্টিক, গজল ও ক্লাসিক্যালসহ সব ধরনের গানে তিনি দক্ষতা দেখান। হিন্দি, মারাঠি, বাংলাসহ প্রায় ১৮টি ভাষায় অসংখ্য গান গেয়ে তিনি ভারতীয় সংগীতের ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেছেন। তার এই প্রয়াণে একটি সোনালি যুগের অবসান ঘটল, তবে তার সৃষ্টি ও সাফল্যের কাহিনি চিরস্মরণীয় হয়ে থাকবে।

এস এম/ ১২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language