উত্তর আমেরিকা

ইরানের সঙ্গে চুক্তি ছাড়াই পাকিস্তান ছাড়লেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স

ওয়াশিংটন, ১২ এপ্রিল – ইরানের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ত্যাগ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।

পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই ত্রিপক্ষীয় আলোচনা শেষে তিনি ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা এয়ার ফোর্স টু বিমানে করে ইসলামাবাদ থেকে ওয়াশিংটনের উদ্দেশে রওনা দেন। বিমানটি উড্ডয়নের আগে ভ্যান্স সিঁড়িতে দাঁড়িয়ে হাত নাড়েন।

শনিবার ১১ এপ্রিল বিকেলে শুরু হওয়া এই ইসলামাবাদ আলোচনা প্রায় ২১ ঘণ্টা ধরে চলে এবং রোববার ১২ এপ্রিল সকালে শেষ হয়।

আলোচনা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট চুক্তিতে পৌঁছাতে না পারার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনা ফলপ্রসূ হলেও কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। ভ্যান্স আরও উল্লেখ করেন যুক্তরাষ্ট্র সম্পূর্ণ সৎ উদ্দেশ্য ও নমনীয় মনোভাব নিয়ে এই আলোচনায় অংশগ্রহণ করেছিল। তবে শেষ পর্যন্ত উভয় পক্ষ কোনো সমঝোতায় না পৌঁছানোকে তিনি দুর্ভাগ্যজনক বলে আখ্যায়িত করেন।

এনএন/ ১২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language