মধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত

জেরুজালেম, ৯ এপ্রিল – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক সাংবাদিক নিহত হয়েছেন।

বুধবার সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে তাদের নিজস্ব প্রতিবেদক মোহাম্মেদ উইশাহের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে যে গাজা শহরের প্রধান সড়কে গাড়ি চালানোর সময় তাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তিনি মূলত আল জাজিরা মুবাশেরের প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

মোহাম্মেদ উইশাহকে হত্যার এই ঘটনার মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবরে সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা ২৬২ জনে পৌঁছাল।

পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় সাংবাদিকদের ওপর এমন ক্রমাগত হামলার ঘটনায় বিভিন্ন আন্তর্জাতিক মহল তীব্র উদ্বেগ প্রকাশ করেছে।

এনএন/ ৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language