ইস্টার সানডেতে লেবাননে ইসরায়েলি হামলায় নি*হত অন্তত ১৪

বৈরুত, ৬ এপ্রিল – ইস্টার সানডে উদযাপনের দিনে লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। গত ২ মার্চ লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের মাধ্যমে পুনরায় হামলা শুরু হওয়ার পর এটি অন্যতম রক্তক্ষয়ী একটি দিন হিসেবে বিবেচিত হচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটির দক্ষিণাঞ্চলের কাফরহাতা গ্রামে চালানো একটি হামলায় চার বছর বয়সী এক শিশুসহ মোট সাতজন নিহত হয়েছেন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে রাজধানী বৈরুতের জনাহ এলাকায় অপর এক বিমান হামলায় চারজন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন। অপরদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে বৈরুতের পূর্বাঞ্চলে অবস্থিত আইন সাদেহ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।
লেবাননের খ্রিষ্টান ধর্মাবলম্বীরা যখন ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইস্টার সানডে পালন করছিলেন ঠিক সেই মুহূর্তেই এমন ভয়াবহ হামলা চালানো হয়।
এস এম/ ৬ এপ্রিল ২০২৬









