গাজীপুর

সরকারি নির্দেশনার তোয়াক্কা না করেই টঙ্গীতে রাতে খোলা থাকছে দোকানপাট

টঙ্গী, ৪ এপ্রিল – জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা ৬টার পর দোকানপাট বন্ধ রাখার সরকারি নির্দেশনা থাকলেও গাজীপুরের টঙ্গীতে তা মানছেন না অধিকাংশ ব্যবসায়ী। নগরীর বিভিন্ন এলাকার মার্কেট ও শপিং মলের ব্যবসায়ীরা আগের মতোই সন্ধ্যার পর তাদের দোকানপাট খোলা রাখছেন। ব্যবসায়ীদের দাবি মার্কেট বন্ধের বিষয়ে তারা কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাননি তাই আগের নিয়মেই ব্যবসা পরিচালনা করছেন।

এদিকে টঙ্গী বাজারের সাপ্তাহিক হাট রবিবার হলেও কাপড়ের হাট বসে শনিবার রাতে। এই হাটের ইজারাদাররা সরকারি নির্দেশনা মানবেন কি না তা নিয়ে স্থানীয়দের মাঝে সংশয় দেখা দিয়েছে। অনেকের ধারণা ইজারাদাররা প্রভাব খাটিয়ে রাতে দোকান বসিয়ে ইজারা আদায় করতে পারেন।

এ বিষয়ে টঙ্গী বাজারের ইজারা আদায়কারী মো. জসিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান সরকারি নির্দেশনা সবাইকে অবশ্যই মেনে চলতে হবে। সন্ধ্যার পর মার্কেট ও শপিংমল খোলা রাখা সম্পূর্ণ বেআইনি। যারা এই নির্দেশনা অমান্য করবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এস এম/ ৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language