চট্টগ্রাম

বাথরুমে পড়ে চট্টগ্রামের পুলিশ সুপার গুরুতর আহত, হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর

চট্টগ্রাম, ৩০ মার্চ – চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান নিজের সরকারি বাসভবনের বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন।

সোমবার সকালে নগরের সিআরবি এলাকায় অবস্থিত পুলিশ সুপারের বাংলোতে এই দুর্ঘটনা ঘটে। পরবর্তী সময়ে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বেলা দুইটার দিকে পুলিশ সুপারকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, সকালে বাথরুমে পড়ে গিয়ে পুলিশ সুপার গুরুতর আঘাত পান। পরে বাসভবনের কর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান যে তার বাঁ পা মারাত্মকভাবে ভেঙে গেছে।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। চিকিৎসকদের নির্দেশনার পরপরই তাকে হেলিকপ্টারযোগে দ্রুত ঢাকায় পাঠানো হয়।

এনএন/ ৩০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language