দক্ষিণ এশিয়া

শ্বাসকষ্ট নিয়ে দিল্লির হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী

দিল্লি, ২৫ মার্চ – শ্বাসকষ্ট এবং শারীরিক অসুস্থতার কারণে ভারতের প্রবীণ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করে তিনি অসুস্থ বোধ করলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার চিকিৎসা ও দেখভাল করছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অসুস্থতার সময় থেকেই তার পাশে রয়েছেন ছেলে রাহুল গান্ধী এবং মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা।

হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার বিস্তারিত বিবরণ দিয়ে কোনো আনুষ্ঠানিক বুলেটিন প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, শ্বাসকষ্টসহ অন্যান্য কিছু শারীরিক জটিলতার কারণে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। উল্লেখ্য, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রায় একই রকম শারীরিক সমস্যার কারণে এর আগেও বেশ কয়েকবার তিনি এই হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।

এস এম/ ২৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language