হবিগঞ্জ

হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৪

হবিগঞ্জ, ২২ মার্চ – হবিগঞ্জের মাধবপুর উপজেলায় যাত্রীবাহী বাস এবং পিকআপ ভ্যানের মধ্যে ভয়াবহ সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের আঞ্জুরা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মহাসড়কে বাস ও পিকআপ ভ্যানের মধ্যে জোরে ধাক্কা লাগে।

সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি রাস্তার পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তারা পিকআপ ভ্যানে থাকা চারজনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং নিহতদের পরিচয় শনাক্ত করার পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।

এস এম/ ২২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language