মধ্যপ্রাচ্য
সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের সামরিক ঘাঁটিতে ইরানের হামলার দাবি

রিয়াদ, ২২ মার্চ – সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতে অবস্থিত দুটি সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আইআরআইবি এই তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে আইআরআইবি উল্লেখ করেছে যে সংযুক্ত আরব আমিরাতের আল-মিনহাদ ঘাঁটি এবং কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি লক্ষ্য করে এই হামলাগুলো চালানো হয়।
তাদের দাবি অনুযায়ী হামলায় ঘাঁটি দুটির হ্যাঙ্গার এবং জ্বালানি ট্যাংক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে তারা স্বাধীনভাবে ইরানের এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। এছাড়া এ বিষয়ে কুয়েত কিংবা সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এস এম/ ২২ মার্চ ২০২৬









