২০২৬ সালে বাংলাদেশিদের জন্য যেসব দেশে থাকছে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ

ঢাকা, ১৯ মার্চ – ২০২৬ সালে বিশ্বের বেশ কয়েকটি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পেতে যাচ্ছেন বাংলাদেশি পাসপোর্টধারীরা। সম্পূর্ণ ভিসামুক্ত নীতির আওতায় ভ্রমণকারীদের কোনো ধরনের ভিসা ফি পরিশোধ করতে হবে না। এক্ষেত্রে ভ্রমণের একমাত্র প্রয়োজনীয় নথি হিসেবে শুধু পাসপোর্ট বিবেচিত হবে।
বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বের বেশ কয়েকটি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার থাকছে। এসব দেশের তালিকায় রয়েছে বার্বাডোস, বাহামাস, ভুটান, মাইক্রোনেশিয়া, গ্রানাডা, গাম্বিয়া, হাইতি, জামাইকা, কুক আইল্যান্ডস, ডোমিনিকা, ফিজি, কিরিবাতি, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, মাদাগাস্কার, মন্টসেরাট, নিয়ু, ভার্জিন আইল্যান্ডস, রুয়ান্ডা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস এবং ভানুয়াতু।
অন্যদিকে কিছু দেশে গন্তব্যে পৌঁছানোর পর বা অন অ্যারাইভাল ভিসা নেওয়ার সুযোগ পাবেন বাংলাদেশিরা। এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে বলিভিয়া, বুরুন্ডি, কাবো ভার্দে, জিবুতি, গিনি বিসাউ, কম্বোডিয়া, কোমোরোস, মৌরিতানিয়া, মোজাম্বিক, মালদ্বীপ, নেপাল, সিশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, তিমুর লেসতে, টুভ্যালু এবং সামোয়া। এর বাইরে কিছু দেশে ভ্রমণের আগে অনলাইনে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ সংগ্রহ করতে হয়।
বাংলাদেশিদের জন্য কেনিয়া ও শ্রীলঙ্কার ক্ষেত্রে এই বিশেষ সুবিধাটি প্রযোজ্য রয়েছে।
এনএন/ ১৯ মার্চ ২০২৬









