জাতীয়

শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে

ঢাকা, ১৯ মার্চ – বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেই অনুযায়ী আগামী শনিবার সারা দেশে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন।

সাধারণত এক মাস রোজা পালনের পর শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপিত হয়। ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী চাঁদ দেখার ওপর ভিত্তি করে মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। ২৯ রোজা শেষে চাঁদ দেখা না যাওয়ায় এবার রমজান মাস ৩০ দিনে পূর্ণ হচ্ছে।

উল্লেখ্য বাংলাদেশে চলতি বছর ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা রাখা শুরু হয়েছিল। অন্যদিকে সৌদি আরবেও এবার রমজান মাস ৩০ দিনে শেষ হচ্ছে এবং সেখানে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সাধারণত সৌদি আরবের এক দিন পরই বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে।

এনএন/ ১৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language