জাতীয়

নারীঘটিত বিরোধে ভাড়াটে খুনি দিয়ে টিকটকার রাকিবকে হত্যা: ডিএমপি

ঢাকা, ১৯ মার্চ – নারীঘটিত বিরোধের জেরে টিকটকার রাকিবকে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রমনা জোনের উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলম।

তিনি গণমাধ্যমকে জানান, এই হত্যাকাণ্ডের পুরো পরিকল্পনায় ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ চক্র কাজ করেছে। এদের মধ্যে সরাসরি কিলিং মিশনে অংশ নেয় তিন থেকে চারজন। পূর্বপরিকল্পনা অনুযায়ী রাকিবকে হত্যার উদ্দেশ্যে ঘটনার অন্তত দুই দিন আগে তারা ঢাকায় প্রবেশ করে এবং বিভিন্ন হোটেলে অবস্থান নেয়।

ঘটনাস্থল থেকে শিহাব নামের এক সন্দেহভাজনকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

উপপুলিশ কমিশনার মাসুদ আলম আরও নিশ্চিত করেন যে, এই নৃশংস হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তলও এরই মধ্যে উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, গত ১৫ মার্চ রাতের বেলায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় টিকটকার রাকিবকে গুলি করে এবং কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।

এ এম/ ১৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language